× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২২:৩৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ গ্রাফিক্স

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ গ্রাফিক্স

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক পরিপত্র জারি করে এই তথ্য জানিয়েছে।

পরিপত্রতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কাজে সহায়তা করবেন।

এ ছাড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে দু্ই প্রতিমন্ত্রীর কাজের ক্ষেত্রও ভাগ করে দেওয়া হয়েছে।

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশি ও পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারণ করে দেওয়া অন্য যেকোনো বিষয়ে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ে দায়িত্ব পালন করবেন।

মহাপরিচালক (প্রশাসন) মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শপথ নেওয়ার সময়ই শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা