× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরেই আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর: বিমানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২১:৩৮ পিএম

কক্সবাজার বিমানবন্দর। ছবি: বিবিসি বাংলা

কক্সবাজার বিমানবন্দর। ছবি: বিবিসি বাংলা

আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে চালু করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সীমিত পরিসরে (সফট ওপেনিং) চালুর পরিকল্পনা করা হয়েছে।

সচিবালয়ে প্রথম কার্যদিবসে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রীকে দিয়ে করানোর প্রত্যাশা রয়েছে। এর পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে বা সফট ওপেনিংয়ের মাধ্যমে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে চলছে। চলতি মাসের ২৫ আগস্ট জাপানি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা দেওয়ার কথা রয়েছে। মূল্যায়ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের আশা করা হচ্ছে। চুক্তির পর হাতে থাকা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে কাজ শেষ করে ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা রয়েছে। তবে কাজের মান নিশ্চিত করতে প্রয়োজন হলে সময় আরও এক-দুই মাস বাড়ানো হতে পারে।

নতুন মন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এম রশিদুজ্জামান মিল্লাত। কাজের সুবিধার্থে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে কাজ করার পরিকল্পনাও জানিয়েছেন তিনি। 

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রচলিত আমলাতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাড়ানো যাচ্ছে না। সংকট মোকাবিলায় পর্যায়ক্রমে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে চুক্তি করে পরের বছর থেকে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে লিজের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, বোয়িংয়ের সঙ্গে করা চুক্তির আওতায় নতুন উড়োজাহাজ ২০৩১ সাল থেকে দেশে আসবে। এর আগ পর্যন্ত যাত্রীসেবা সচল রাখা এবং নতুন রুটে ফ্লাইট বাড়াতে লিজে উড়োজাহাজ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যাপ্ত উড়োজাহাজ পাওয়া গেলে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে বিদ্যমান ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ করার সুযোগ রয়েছে।

বহর সম্প্রসারণের পাশাপাশি ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতির কথাও জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটে বাংলাদেশ প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে সরাসরি নিউইয়র্ক ফ্লাইট চালু করা সম্ভব হবে। আগামী বছরের জানুয়ারি থেকে এ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে সিডনিতেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা