× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসআই পরিচালক হলেন ২ ডিআইজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৭:২২ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৭:২৩ পিএম

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) লোগো। ফাইল ছবি

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) লোগো। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন—রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আব্দুল কাদের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের এনএসআইতে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা