× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের ৩ সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম

কৃষি মন্ত্রণালয়। ফাইল ছবি

কৃষি মন্ত্রণালয়। ফাইল ছবি

দেশের সার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার পাশাপাশি কৃত্রিম সংকট ঠেকাতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। 

কৃষি মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা পর্যায়ে সার ব্যবস্থাপনা ও বাজার পরিস্থিতি মনিটরিংয়ে গাফিলতির অভিযোগে রাজশাহী, জয়পুরহাট ও মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের স্ট্যান্ড রিলিজ করে ডাম্পিং করা হয়েছে। সার ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের সার ব্যবস্থাপনা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুজন যুগ্ম সচিব ও দুজন উপসচিব রয়েছেন।

অন্যদিকে যেসব জেলার সার ডিলাররা বরাদ্দ পাওয়ার পরও সার উত্তোলন করছেন না এবং এর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। কোথাও সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি, মজুত বা সরবরাহে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠপর্যায়ে সার সরবরাহ, ডিলারদের সার উত্তোলন এবং কৃষক পর্যায়ে বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে নজরদারির আওতায় আনা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা