বাসস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:১১ পিএম
জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে শনিবার এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে এই নিয়োগ প্রদান করায় জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।