× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির দেহ দেশে ফিরল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:০৪ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৯:১২ পিএম

 কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহতদের দেহ গ্রহণ করছেন পরিবার। ছবি: ইউএনবি

কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহতদের দেহ গ্রহণ করছেন পরিবার। ছবি: ইউএনবি

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরেছে।

বিভিন্ন সীমান্ত দিয়ে শনিবার মরদেহগুলো বাংলাদেশে আনা হয়। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

গত মঙ্গলবার মধ্যরাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিক নিহত হন। তাদের মধ্যে একজনকে কলকাতাতেই সৎকার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৯ আগস্ট কলকাতার ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


অন্যদিকে, কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়। একই পরিবারের চার সদস্য দেবাশীষ দত্ত, আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী ওই দুর্ঘটনায় নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে।

এদিকে নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা