× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ইউএনবি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ইউএনবি

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘টেররিস্ট’ (সন্ত্রাসী) এবং দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়ে গেছেন।

একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফেরত চাওয়ার বিষয়টি বাংলাদেশের স্বাভাবিক দাবি বলেও মন্তব্য করেন তিনি।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার দুপুরে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্য ব্যক্তিদের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে”।

তাদের ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে প্রক্রিয়াগতভাবে সম্পৃক্ত হওয়ার কথা জানান তিনি।


বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক চায়। তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে”।

ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক”।

তবে এ সফরের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, বরং আলোচনা ও কাজের বিষয়গুলো গুরুত্ব পাবে। তার ভাষায়, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে আরেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎই সবকিছু নয়।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “তার সংবাদ সম্মেলনের বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সরকার জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে”।

এ সময় নব নিযুক্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা