প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৯:৪৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করলেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তিনি পান ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
শপথ অনুষ্ঠানে সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, নবনির্বাচিত সংসদ সদস্যগণ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকসহ আমন্ত্রিত বিশিষ্টজনেরা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হন।