× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর ঘিরে দিল্লির ‘অস্বাভাবিক’ পদক্ষেপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৮:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে প্রকাশ করা একটি বিবৃতি মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করেছে ভারত। 

শুক্রবার দুপুরে প্রকাশিত ওই বিবৃতিতে সফর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। ঘটনাটিকে ‘অস্বাভাবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বা দিল্লির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তারেক রহমানের সম্ভাব্য সফরটি বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়। কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এদিকে, গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সংবাদমাধ্যমে উপস্থিতির কারণে সফর ঘিরে চলমান আলোচনা জটিল হয়ে উঠেছে।

উপদেষ্টা হুমায়ুন কবিরও বলেছেন, ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা