× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ছে মন্ত্রিসভার আকার, আলোচনায় ৪ নাম

বিবিসি বাংলা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:০৫ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৭:১০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ছে। মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে চারজন শুক্রবার শপথ নিতে পারেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর বাইরেও আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া এই চারজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

ইতিমধ্যে এই চারজনের মধ্যে দুজন মন্ত্রিসভায় যুক্ত হওয়ার জন্য ডাক পাওয়ার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুলই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন। এ ছাড়া মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও পাঁচজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন চারজন যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বড় হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা