× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৫৮ পিএম

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত। ছবি: বাসস

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত। ছবি: বাসস

বাংলাদেশ বিমান বাহিনী শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে।

 এ উপলক্ষে বৃহস্পতিবার বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিল এবং বিমান বাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে তার জীবন ও আত্মত্যাগ নিয়ে আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন। মোনাজাতে মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ ছাড়া বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজে শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর ওপর আলোকপাত করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা