× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুলকে এমডব্লিউইআরের অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৩৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২২:৪৮ পিএম

শিক্ষা ও গবেষণাবিষয়ক সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের (এমডব্লিউইআর) লোগো। ফাইল ছবি

শিক্ষা ও গবেষণাবিষয়ক সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের (এমডব্লিউইআর) লোগো। ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শিক্ষা ও গবেষণাবিষয়ক সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (এমডব্লিউইআর)।

এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের দুই যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রায়হান ওয়াজেদ চৌধুরী ও এনায়েত উল্লাহ শরীফ (কৌশিক) বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই অভিনন্দন জানান।

বার্তায় এমডব্লিউইআর নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের প্রশংসা করে বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে তিনি এক অনন্য ও আদর্শনীয় ব্যক্তিত্ব। তিনি শিক্ষকতা দিয়ে তার পেশাজীবন শুরু করেছিলেন।

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের আপামর জনসাধারণের কল্যাণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনা দেবেন। তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা