বিবিসি বাংলা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২১:৫৪ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়।
এতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি(৬) অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।
শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।
নির্বাচনে পর বৃহস্পতিবারই ফলের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।