প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:০৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে ঢাকার সঙ্গে বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস থেকে বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
বিবৃতিতে আরও বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
চীন নতুন যুগে যৌথভাবে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেছে।
বেইজিং বলেছে, এ ধরনের সহযোগিতা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে।