রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ছিলেন অলি আহমেদ। ছবি: ভিডিও থেকে
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ।
রাষ্ট্রপতি পদের ভোট গণনার ফল ঘোষণার পর বৃহস্পতিবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “জাতির এই সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে”।
নতুন রাষ্ট্রপতি ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা করেন অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি এবং অলি আহমেদ ৮৮টি ভোট পেয়েছেন।