জাতীয় সংসদের অধিবেশন কক্ষে চলছে ভোট গণনা। ছবি: ভিডিও থেকে
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়র যোগ্য ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে তাদের মধ্যে কয়েকজন ভোট দেননি। এমনকি সংসদ সদস্য না হওয়ায় এই নির্বাচনের ভোটার তালিকায় নেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।