× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, আশা করছে দিল্লি

বিবিসি বাংলা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৬:১৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি/বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি/বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন—দিল্লি এমনটাই আশা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। 

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।এসময় কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, এইটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল।

কলকাতায় হোটেলে নিহত বাংলাদেশি পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পাবে কি না এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি।

প্রধানমন্ত্রীর ভারত সফর করতে হলে অনুকূল পরিবেশ তৈরি প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “না, আমার এখানে এসব বিষয়ে কোনো আলোচনা করেনি। ওনারা আমাদের প্রাইম-মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন।”

তারেক রহমান ভারত সফর করবেন-এমনটা তারা আশা করছেন বলেও জানিয়েছেন, উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা