× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: জাহেদ উর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৮:০২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৮:১৬ পিএম

সচিবালয়ে সংবাদ এক সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ফাইল ছবি

সচিবালয়ে সংবাদ এক সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ফাইল ছবি

দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায়ও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তিনি বলেন, মানুষ কষ্ট পাচ্ছে বলেই প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অথচ বিগত সরকার বলত, ‘সব বন্ধ করে দেখাই আগে কী ছিল।’

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে বুধবার নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে বড় বিজয় এনে দিয়েছে। যে কোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে। এ লক্ষ্য পূরণে সরকারের কাজের সঙ্গে জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে সরকারি কর্মকর্তারা এমন একটি সরকারের সঙ্গে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার কোনো দায় ছিল না। ওই সরকারের লক্ষ্য ছিল অনন্তকাল ভোট চুরি করে ক্ষমতায় থাকা। ফলে তারা দেশের জনগণের কথা ভাবেনি। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকারকে সারাক্ষণ জনগণের কথা বিবেচনায় রাখতে হয়।

বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের এ সময়ের কাজ মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমও মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ায় সরকারের সব অংশকে যুক্ত হতে হবে।

তিনি বলেন, পাঁচ বছর পর জনগণের কাছে যেতে হবে এবং কোন ক্ষেত্রে কী করা হয়েছে, তার হিসাব দিতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে সবাইকে অবগত থাকতে হবে। ভবিষ্যতে দেশে ভালো নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, তিনি দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেননি। জনগণের চেহারায় ব্যালট পেপার দেখলে দেশকে এ অবস্থায় নিয়ে যেতেন না।

শিশু-কিশোরদের নানা আসক্তি থেকে দূরে রাখতে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংগীত, নৃত্যসহ সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। প্রচলিত সার্কাস ও যাত্রাপালার খারাপ বিষয়গুলো বাদ দিয়ে পুনরায় আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকারসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসাররা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা