× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিংবদন্তী পেলেসহ যাদের নামে সংসদে শোক প্রস্তাব আনা হলো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ২১:০২ পিএম

জাতীয় সংসদ। ফাইল ছবি

জাতীয় সংসদ। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে কিংবদন্তী ফুটবলার পেলেসহ দেশবিদেশের প্রয়াত বিশিষ্টজনদের নামে  শোক প্রস্তাব আনা হয়েছে। গত অধিবেশন শুরুর পর থেকে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, তাদের নামে সংসদে শোক প্রস্তাব আনা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের নামে শোক প্রস্তাব আনেন। পরে মরহুমদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মোনাজাত পরিচালনা করেন।

 

এর আগে স্পিকার বলেন, ‘আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে একজন সাবেক মন্ত্রী, দুজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চারজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেনসাবেক জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী এ.বি.এম. গোলাম মোস্তফা (নবম জাতীয় সংসদ, কুমিল্লা-৪ আসন), সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক (প্রথম জাতীয় সংসদ, ফরিদপুর-১), সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, বরিশাল-৪ আসন), সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয়, কিশোরগঞ্জ- ১), ড. আলাউদ্দীন আহাম্মদ (সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, কিশোরগঞ্জ-১), সাবেক বিরোধীদলীয় হুইপ, মো. মসিউর রহমান (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, ঝিনাইদহ-২), সাবেক সংসদ সদস্য এস এম ফারুক (দ্বিতীয় জাতীয় সংসদ, তৎকালীন বগুড়া-৯) ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান, (ষষ্ঠ জাতীয় সংসদ, পটুয়াখালী-৩)।

 

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত-সংবলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

 

তিনি বলেন, ‘আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহায়ক কাম চাবি রক্ষক মো. মাহবুব আলম প্রধানকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

 

স্পিকার বলেন, ‘সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির পিতা মোশারেফ হোসেন (কালু), সংসদ সদস্য মো. শাহে আলমের মাতা মোসাম্মৎ রিজিয়া বেগম, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে), মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক সরকার, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাইফুজ্জামান ফুল ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

 

তিনি বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতিত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তী শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা