× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ

বিবিসি বাংলা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৫৬ পিএম

কলকাতায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন দুর্ঘটনার শিকার ব্যক্তির স্বজন। ছবি: বিবিসি বাংলা

কলকাতায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন দুর্ঘটনার শিকার ব্যক্তির স্বজন। ছবি: বিবিসি বাংলা

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা।

আর আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত এবং তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা।

এই ঘটনায় নিহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।

এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকালে বিবিসি বাংলাকে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন যে বাংলাদেশি নাগরিক - তাদের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভাগ ভারতে আসা বিদেশি নাগরিকদের সব ডেটা ও গতিবিধির রেকর্ড রাখে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা