প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২২:১৫ পিএম
অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
তিনি মঙ্গলবার বিকালে এই পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ৯ অক্টোবর অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।