ইউএনবি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ড. খলিলুর রহমান মঙ্গলবার ভোরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সূত্র জানিয়েছে, এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফর শেষে ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।