প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৩:০৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৩:১১ পিএম
ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে।
ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।”
“যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে”, বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে, প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার।”
“সমস্যা আছে, সমস্যা থাকবেই-আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব”, বলেন তারেক রহমান।
যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।
সম্মেলনটিতে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।