× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২১:০১ পিএম

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ফাইল ছবি/বাসস

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ফাইল ছবি/বাসস

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোর ৫টায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের ‘ইউজেড-২২২’ ফ্লাইটে করে ওই নাগরিকেরা দেশে ফিরছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে তাদের প্রত্যাবাসন করা হচ্ছে। এই কার্যক্রমে লিবিয়া সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়ায় বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ৩৪০ জন বাংলাদেশিকে একইভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা