প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:৪১ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি
উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১ ও তালিকা-২