× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। ছবি: সংগৃহীত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। ছবি: সংগৃহীত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তার কবিতার শিল্পিত উচ্চারণে প্রস্ফুটিত হয়েছে দেশ ও মানুষের কথা, মূর্ত হয়েছে বাঙালির গৌরবগাথা। আপন কাব্যশৈলীর গুণে তিনি আবির্ভূত হয়েছিলেন জীবনানন্দ দাশের পর বাংলা কবিতার ভুবনে সবচেয়ে আলোচিত কবির পরিচয়ে। ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কিংবা ‘স্বাধীনতা তুমি’র মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টার ২০তম প্রয়াণবার্ষিকী আজ।

২০০৬ সালের এই দিনে চির অনন্তলোকে পাড়ি জমান কবিতার বরপুত্র শামসুর রাহমান। এবারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের কোনো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তেমন আনুষ্ঠানিকতার আয়োজন নেই। তবে কবির স্নেহধন্য পুত্রবধূ টিয়া রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে প্রতিবারের মতো শামসুর রাহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন আছে।

পুরান ঢাকার মাহুতটুলিতে ১৯২৯ সালের ২৩ অক্টোবর কবির জন্ম। পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে। তবে ঢাকা নগরীতেই তার বেড়ে ওঠা। তাই নাগরিক কষ্ট, সুখ-দুঃখ বিশেষভাবে উঠে এসেছে তার কবিতায়। ১৯৫০-এর দশকে কাব্যচর্চা শুরু করা এই কবি জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির প্রায় সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তার কবিতায়। বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কারসহ (১৯৯১) দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংবাদিকতায়। প্রায় এক দশক দৈনিক বাংলা পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন বরেণ্য এই কবি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা