প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:১৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২১:১৮ পিএম
বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
হামের টিকা নিয়ে ব্যবসার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে রবিবার এই নোটিশ পাঠান।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ এনে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম বলেন, “হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।”
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০৮টি শিশু মারা গেছে।