× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৯:১০ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৯:২৩ পিএম

র্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি/বাসস

র্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি/বাসস

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয়। এর সঙ্গে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানও সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তার মতে, সংকট নিরসনে এখন কার্যকর উদ্যোগ নেওয়া হলেও এর পূর্ণ সুফল পেতে অন্তত দুই বছর সময় লাগবে।

ঢাকার একটি হোটেলে রবিবার দুপুরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কোনো সমাধান ছয় মাসের মধ্যে সম্ভব নয়। এমনকি এক বছরেও এর সমাধান করা সম্ভব হবে না। এ জন্য সর্বনিম্ন দুই বছর সময় প্রয়োজন।”

তবে সংকট মোকাবিলায় দ্রুততম সময়ে সরকার কাজ করছে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকলেও দুর্বল সঞ্চালনব্যবস্থার কারণে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

গ্যাস সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) সুবিধা নিয়ে কাজ এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগের বিষয় কয়েক দিনের মধ্যে জানানো হবে।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুতের ওপরও গুরুত্ব দেওয়া হবে। দেশের কয়লা সম্পদ নিয়েও পর্যালোচনা চলছে। 

অর্থমন্ত্রীর ভাষায়, গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই এনার্জি মিক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর কাঠামো মোটামুটি নির্ধারিত হয়েছে এবং যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। উচ্চমাত্রার খেলাপি ঋণসহ আর্থিক জটিলতা কাটাতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর জোর দেওয়ার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া যে অর্থনীতির কথা বলছেন, তা আসলেই সামনে এগিয়ে যেতে পারে না। ফলে জ্বালানি সংকট নিরসনকে অর্থনীতির গতিশীলতা ফেরানোর অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা