× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বৈরাচারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য বিদ্যুতের এ অবস্থা: প্রধানমন্ত্রী

বিবিসি বাংলা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৬:০৫ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিবিসি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিবিসি বাংলা

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার তিনি এই কথা বলেন।

দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি সমগ্র দেশের মানুষ শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা।”

তিনি বলেন, “আগামী ২৭ তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে দেশের মানুষের কাছে উপস্থাপন করা হবে আগামী দশ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করবো। সেই পরিকল্পনা আমরা পবিত্র জাতীয় সংসদে উপস্থাপন করবো।”

তিনি আরও বলেন, “এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সব বিশৃঙ্খলাকারীরা।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা