প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৩:৪০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৪:৩৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
এক প্রেস ব্রিফিংয়ে রবিবার সাংবাদিকদের কাছে সরকারের এই অবস্থানের কথা জানান অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম. শহীদুল করিম।
শহীদুল করিম জানান, এ বিষয়ে দিল্লির কাছে অবস্থান পরিষ্কার করা হয়েছে। সরকার মনে করে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও জানান, ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের আহ্বানও জানানো হয়েছে।