প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১০:০৪ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১২:০০ পিএম
কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
মধ্যাঞ্চলের জেলা কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গুলশানের বাসভবন থেকে রবিবার সকাল সোয়া ৯টায় কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধান হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর।
কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন, দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বিকাল সোয়া ৩টায় সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন।
বিকাল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের সন্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান।
এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।