প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১২:৪২ পিএম
ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার আগারগাঁওয়ে হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
পরে চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।
বিশেষ করে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় এ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।