× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই দিনে নিহত হন শেখ মুজিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ০০:২৮ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ০০:৩৩ এএম

শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। 

দেশে একদলীয় বাকশাল কায়েমের ধারাবাহিকতায় সৃষ্ট পরিস্থিতিতে ১৯৭৫ সালের এই দিন ভোরে সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন তিনি। তবে সেসময় বিদেশে অবস্থান করায় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। 


বাংলাদেশের স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্থলে একদলীয় ‘বাকশাল’ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে ক্ষমতার নিয়মতান্ত্রিক পরিবর্তনের পথ রুদ্ধ করা হয়েছিল। ১৫ আগস্টের রক্তক্ষয়ী পটপরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই ঘটনাকে ‘বিপ্লব’ হিসেবে অভিহিত করেন এবং খুনিদের বিচারের পথ বন্ধ করতে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেন। পরবর্তীকালে তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে ওই ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনেন এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। 


শেখ হাসিনার শাসনামলে সরকারি আদেশে শেখ মুজিবকে ‘জাতির জনক’ হিসেবে সম্মান জানানো বাধ্যতামূলক করা হয়েছিল এবং ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হতো। 


তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। আন্দোলনকারী ছাত্র-তরুণরা শেখ মুজিবকে ফ্যাসিবাদের প্রতিভূ হিসেবে চিহ্নিত করে তার মূর্তি ও স্মারকগুলো অপসারণ করে এবং ধানমন্ডি ৩২ নম্বরের স্মৃতিবিজড়িত বাসভবনটি উত্তেজিত জনতার আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়। 


অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১১ মে অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে; যা এখনও বহাল। ফলে গত দুই বছরের মতো এবারও ১৫ আগস্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দৃশ্যমান কোনো কর্মসূচি নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা