× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিয়ে দেওয়া হলো গণপূর্তের সেই বদরুলকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২০:৩৭ পিএম

বদরুল আলম খান। ছবি: সংগৃহীত

বদরুল আলম খান। ছবি: সংগৃহীত

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর অবশেষে ঢাকা গণপূর্ত সার্কেল-১ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) বদরুল আলম খানকে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদরুল আলমকে ঢাকা গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে ঢাকা গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল, চলতি দায়িত্ব) ড. আবু নাসের চৌধুরীকে ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বদরুল আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন এক ব্যক্তি। অভিযোগটি মন্ত্রীর নজরে গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখতে গত এপ্রিল মাসে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে গণপূর্ত অধিদপ্তর। কমিটির আহ্বায়ক করা হয় অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমদ ও নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান।

অভিযোগের তদন্ত চলার মধ্যেই বদরুল আলমের একাধিক বিয়ে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। এর পরই তাকে ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা