× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ আগস্ট ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম

১৫ আগস্ট ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা। প্রতীকী ছবি

১৫ আগস্ট ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা। প্রতীকী ছবি

সারা দেশে ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র‌্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি ও সংবেদনশীল স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে আগাম তথ্য সংগ্রহ এবং এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নজরদারি করছেন। বিশেষ পরিস্থিতিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব। 

বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা