× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মন্ত্রীর জুতা টানা’ নিয়ে যা বলল পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:১১ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ২১:০০ পিএম

পুলিশের লোগো। ফাইল ছবি

পুলিশের লোগো। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। 

পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রচারণার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

পুলিশের ব্যাখ্যায় বলা হয়, গত ৭ আগস্ট শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে জুমার নামাজ পড়তে যান কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।

মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল।

পুলিশের দাবি, ওই দৃশ্যকে কেন্দ্র করেই ওসি স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, এ প্রচারণার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে।

পুলিশের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, পুলিশকে ছোট করা এবং হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রচারণাকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বাংলাদেশ পুলিশ এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা