প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৫:৩০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১৭:৩২ পিএম
প্রতীকী ছবি/এআই
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পুলিশ-১ শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
বদলি-পদায়নের মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশ থেকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার, মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই আদেশে মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়া, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশ, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।