× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষায় নতুন কারিকুলাম কবে থেকে, জানালেন শিক্ষামন্ত্রী

প্রব প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৬:২৩ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “আমাদের মতো শিক্ষা ব্যবস্থা বিশ্বের কোথাও নেই। এ অবস্থার পরিবর্তন দরকার। এখন শুধু চারটি নতুন বই দেওয়া হয়েছে। আগামী ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এসডিজির জাতীয় সম্মেলনের একটি অধিবেশনে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে রিকনস্ট্রাকটিং ফ্রাগল ইকনোমি এন্ড এসিভিং এসডিজিস শীর্ষক এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষায় সিস্টেম লস আছে। কেননা প্রতিটি ধাপে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। এটা ভয়াবহ অবস্থা। বিদ্যুতে সিস্টেম লস রিকভারি করা যায়। কিন্তু শিক্ষায় সিস্টেম লস জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে।”

এডিবির সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আলোচক ছিলেন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ এর সেক্রেটারি জেনারেল ড. শাহেদুল ইসলাম এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।

বক্তব্য দেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন।  অনুষ্ঠানে এসডিজির বিভিন্ন গোলের ওপর ৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “এসডিজি অর্জনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষায় বরাদ্দ বাড়ানো হচ্ছে। আগামী ১৫ আগস্ট ৭৫ হাজার শিক্ষককে পেনশনভাতা দেওয়া হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, “ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর সবাই মিলে দেশটা গড়তে একসঙ্গে কাজ করব। কিন্তু সেটি হচ্ছে না। শুধু আন্দোলন আর আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করলেও আন্দোলন, ফেল করলেও আন্দোলন। আন্দোলন করে করে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটাতো কাম্য ছিল না।

একটু ধৈর্য্য ধরতে হবে। দেখতে হবে আমরা কি করছি। সমালোচকরা সমালোচনা করুন, কিন্তু সেটি হতে হবে কনস্ট্রাকটিভ।”

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “বিনিয়োগনির্ভর, কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে। কিন্তু সেখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সংকট।  এই সংকট সুইচ টিপে সমাধান করা যাবে না। দেশীয় গ্যাস উত্তোলনের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে। কিন্তু সেই আমদানিতেও সমস্যা হচ্ছে।”

ড. মঞ্জুর হোসেন বলেন, “দারিদ্র্য হারের হালনাগাদ কোনও তথ্য নেই। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার গবেষণামতে করোনা ও যুদ্ধসহ নানা করণে মূল্যস্ফীতি বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দরিদ্রদের ওপর। দারিদ্র্য হার বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আয়বৈষম্য। এগুলো টেকসই উন্নয়নের অন্যতম বাধা হিসেবে দেখা দিয়েছে।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। জনমিতির সুবিধা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। দেশে দারিদ্র ঝুঁকি কমাতে হবে। এছাড়া ডিসেন্ট ওয়ার্ক তৈরি করতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বাণিজ্যের বাধা দূর করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আয়ের সঙ্গে যুক্ত শ্রমিকদের কম মজুরি দিয়ে বৈষম্য দূর করা যাবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা