× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে অগ্নিকাণ্ড

১৬ শ্রমিকের মরদেহ দেশে ফেরাতে তিন সপ্তাহ লাগতে পারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম

সৌদি আরবের রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার রবিবার একটি সোফা কারখানায় এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: বাসস

সৌদি আরবের রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার রবিবার একটি সোফা কারখানায় এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: বাসস

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। 

আইনি ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ইতোমধ্যে ১৫ জনের পাসপোর্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাকি একজনের তথ্য সংগ্রহের কাজ চলমান। 

তিনি বলেন, “ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী নিহতদের মরদেহ দেশে আনার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।”

মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছে উল্লেখ করে তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দাপ্তরিক সব প্রক্রিয়া শেষে আগামী তিন সপ্তাহের মধ্যেই মরদেহগুলো দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এর আগে গত রবিবার দুপুরে রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। রাতে কাজ শেষে শ্রমিকরা তখন কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। এতে দগ্ধ হয়ে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা