× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মীদের বিদেশে যাওয়ার খরচ কমাতে কাজ করছে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২০:০৯ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

বাংলাদেশি কর্মীদের বিদেশে যেতে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সিঙ্গাপুরের প্লুমে আয়োজিত ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা সিঙ্গাপুর’ অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৫-সিঙ্গাপুর’-এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি কর্মীদের বিদেশে যেতে অভিবাসন ব্যয় অনেক বেশি। অসাধু ব্যবসায়ী ও বিভিন্ন সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে জমিজমা বিক্রি করে ১০ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত খরচ করে বিদেশে যেতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ ব্যয় সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, অভিবাসীদের সেবা নিশ্চিত ও তাদের সমস্যা দ্রুত সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পৃথক ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে। 

একজন মহাপরিচালকের নেতৃত্বে এ উইং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করছে।

সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও ‘ওয়ান স্টপ সার্ভিস’ সুবিধাসম্পন্ন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরক নন, বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবেও দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সিঙ্গাপুরপ্রবাসীদের হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো, দেশটির আইন ও কর্মসংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, উগ্রবাদ ও বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকা এবং ভিন্ন ভাষা-ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। 

সিঙ্গাপুরে সম্প্রতি দেউলিয়া হয়ে যাওয়া তিনটি প্রতিষ্ঠানের প্রায় ২০০ বাংলাদেশি কর্মীর মধ্যে ১২৫ জনকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করায় দেশটির মিনিস্ট্রি অব ম্যানপাওয়ারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা