× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চায় বাংলাদেশ

বাসস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৪১ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রবিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রবিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চেয়েছে বাংলাদেশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রবিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে এক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকে পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে আলোচনা হয়। এ সময় ভিসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আফরোজা খানম বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া একটি জনপ্রিয় গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজতর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পর্যটন ও আতিথেয়তা খাতে আরও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান।

এ ছাড়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা