× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীরা নেতৃত্বের এলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ: জুবাইদা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৩২ পিএম

ডা. জুবাইদা রহমান। ফাইল ছবি

ডা. জুবাইদা রহমান। ফাইল ছবি

কিশোরী ও তরুণীদের অদম্য সাহসিকতা ও অর্জনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, তরুণ নারীরা নেতৃত্ব দেওয়ার সুযোগ ও ক্ষমতায়ন পেলে তারা কেবল নিজ সমাজকেই নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করে তুলতে পারে। 

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিবার ‘শি লিডস টুমরো’ শীর্ষক জাতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণীদের কণ্ঠস্বর, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব অপরিহার্য।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, ইউএন উইমেন ও ইউএনওপিএস বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘জয়েন্ট এসডিজি ফান্ড’-এর সহায়তায় ‘এসডিজি ৫ ও এসডিজি ১৬ স্থানীয়করণের মাধ্যমে বাংলাদেশে নারীদের রাজনৈতিক নেতৃত্ব বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় কার্যক্রমটি পরিচালিত হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের এক হাজারের বেশি কিশোরী ও তরুণীকে নেতৃত্বের দক্ষতা অর্জন এবং নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আউয়াল।

প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নারীদের অর্থবহ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আজকের তরুণ নারীদের নেতৃত্বের আসনে বসানোর অর্থ হলো আগামী দিনের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন এবং ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং নারীদের নেতৃত্ব ও অধিকার সুরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেজনিয়াক এসডিজি বাস্তবায়নে সমন্বিত অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসব্যাপী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে প্রকল্পটি পরিচালিত হয়। সরকারি স্কুল, মাদরাসা ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণীদের দক্ষতা বৃদ্ধি, নাগরিক শিক্ষা ও নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রকল্পটি ‘এসডিজি স্থানীয়করণের জন্য বাংলাদেশ মডেল’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা