× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:৫৩ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অবহিত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অবহিত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের অন্যতম বৃহৎ আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেলিকপ্টারযোগে রবিবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছে তিনি কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তাকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন অবস্থা, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা এবং কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী বিশেষ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দক্ষতার প্রশংসা করেন।

বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী ওই এলাকায় প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প, এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানগুলোও ঘুরে দেখেন। 

প্রধানমন্ত্রী মাতারবাড়ীকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর এবং সংশ্লিষ্ট শিল্প অবকাঠামোর সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। এসব অবকাঠামোর পরিকল্পিত ও কার্যকর ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী প্রকল্প এলাকায় একটি নিমের চারা রোপণ করেন। তার এই সফরে সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টা ৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ী ত্যাগ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা