× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরহাদ মজহারের ৮০তম জন্মদিন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ০৯:১৯ এএম

ফরহাদ মজহার। ফাইল ছবি

ফরহাদ মজহার। ফাইল ছবি

কবি, চিন্তক, প্রাবন্ধিক, রাজনীতি বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদীসহ বহুবিধ পরিচয়ে পরিচিত ফরহাদ মজহার। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ওপর বড় প্রভাব ফেলেছিল তার লেখা বই ‘গণঅভ্যুত্থান ও গঠন’। দেশের বিদ্যমান সংবিধানের সোচ্চার সমালোচক এই কবি ও চিন্তকের ৮০তম জন্মদিন আজ রবিবার।

১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে জন্মগ্রহণ করেন ফরহাদ মজহার। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে সত্তর ও আশির দশকে আমেরিকায় ওষুধশাস্ত্র (ফার্মাসি) ও রাজনৈতিক অর্থনীতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশের অন্যতম নীতি গবেষণা এবং অ্যাডভোকেসি গ্রুপ উবিনীগের (পলিসি রিসার্চ ফর ডেভেলপমেন্ট অল্টারনেটিভ) প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক। সম্পাদনা করেন ‘চিন্তা’ নামক একটি পত্রিকা।

ফরহাদ মজহার উল্লেখযোগ্য কবিতার বই হলোÑ ‘খোকন এবং তার প্রতিপুরুষ’, ‘ত্রিভঙ্গের তিনটি জ্যামিতি’, ‘আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে’, ‘বৃক্ষ : মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ক কবিতা’, ‘অকস্মাৎ রপ্তানিমুখী নারীমেশিন’, ‘অসময়ের নোটবই’, ‘গুবরে পোকার শ্বশুর’ ও ‘এবাদতনামা’। তার গদ্য বইগুলো মধ্যে রয়েছেÑ ‘সংবিধান ও গণতন্ত্র’, ‘ভাবান্দোলন’, ‘মোকাবিলা’, ‘গণ-অভ্যুত্থান ও গঠন’, ‘ডিজিটাল ফ্যাসিবাদ’, ‘যুদ্ধ আরো কঠিন আরো গভীর’ প্রভৃতি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা