× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোন এলাকায় কখন হর্ন-উচ্চশব্দ নিষিদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম

মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি: এআই দিয়ে তৈরি

মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি: এআই দিয়ে তৈরি

মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার আহ্বান জানিয়ে সম্প্রতি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এলাকাভেদে শব্দের সর্বোচ্চ মানমাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় সর্বোচ্চ শব্দমাত্রা ৪০ ডেসিবেল ও শিল্প এলাকায় ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বাইরে কোনো ধরনের উচ্চশব্দ সৃষ্টি করা যাবে না।

সরকারি অনুমতি ছাড়া পাবলিক প্লেসে উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহার নিষিদ্ধ। অনুমতি মিললেও শব্দের মাত্রা সর্বোচ্চ ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে এবং তা পাঁচ ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে না। রাত ১১টার পর এসব যন্ত্র ব্যবহারের অনুমতিও থাকবে না।

নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপন্নকারী হর্নের প্রস্তুত, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব এলাকায় পটকা, আতশবাজি বা অন্য কোনো উপায়ে শব্দদূষণও করা যাবে না।

এ ছাড়া আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ। একই সঙ্গে প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে উচ্চশব্দ সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বনাঞ্চলে বনভোজন ও উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহারের ওপরও বিধি-নিষেধ রয়েছে।

সেই সঙ্গে আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণযন্ত্র ব্যবহার বা পরিচালনা করা যাবে না।

এসব বিধি-নিষেধ লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ঘটনাস্থলে শব্দদূষণ প্রত্যক্ষ করলে বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নতুন বিধিমালা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা