× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাসে সব সমস্যা সমাধানের প্রত্যাশা ঠিক নয়: ডিএসসিসি প্রশাসক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ছবি: বাসস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ছবি: বাসস

পাঁচ মাসে সব সমস্যা সমাধানের প্রত্যাশা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) প্রশাসক আব্দুস সালাম।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে শনিবার সকালে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উম্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং জনগণের প্রতি তার নিবেদনের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ কোনো গ্রন্থ রচিত হলে সেটি সবার হাতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে উল্লেখ করে তিনি বলেন, “ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে ঘুরে দাঁড় করাতে পাঁচ মাস যথেষ্ট নয়। সরকারের সমালোচনা না করে তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত”। 

আবদুস সালাম বলেন, “দেশের সমস্ত অর্থ লুটপাট হয়ে গেছে। সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তারপরে পাঁচ মাস না যেতেই বিরোধী দল বলতেছে, দেশে কিছু নাই। ভাই, দেশে তো কিছু নাই-এটা সবাই আপনারাও জানেন, আমরাও জানি”।

সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, “পাঁচ মাসের সরকারকে ধ্বংস করতে যারা তৎপর, তারা দেশের স্বার্থে কথা বলছেন না। তাদের কর্মকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে। তারা চান না দেশ নিজের পায়ে দাঁড়াক”।


গ্যাস ও বিদ্যুতের সংকট প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, “এসব সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। আগের সরকারের সময়ে গ্যাস সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন করা হয়নি। ফলে বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে এসব সংকট মোকাবিলা করতে হচ্ছে”।

গ্যাসের সংকট নিয়ে রাস্তায় পাতিল নিয়ে আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই আওয়ামী লীগের আমলে এই পাতিলটা কোথায় ছিল?” 

আবদুস সালাম বলেন, “গ্যাসকূপ খনন হচ্ছে, নতুন গ্যাস আসবে। প্রয়োজনে আমদানি করা হলেও দেশের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যেতে চায় সরকার”।

তিনি বলেন, “এখন পাঁচ মাসের মধ্যে সব সমস্যা সমাধানের প্রত্যাশা করা ঠিক নয়”।

ঢাকা মহানগর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তবে তার আগে ঢাকা মহানগরে নতুন ভোটার তালিকা করা প্রয়োজন”।

যে এলাকায় মানুষ বসবাস করেন, সেখানেই ভোটার হওয়ার আহ্বান জানান তিনি।

রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা