× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রীর ১০ ও এমপির বেতন ৫ লাখ করার প্রস্তাব নুরুল হকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম

নুরুল হক নুর। ফাইল ছবি

নুরুল হক নুর। ফাইল ছবি

দুর্নীতি কমানো, সুশাসন প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একজন সংসদ সদস্য মূল বেতন প্রায় ৫৫ হাজার টাকা এবং বিভিন্ন ভাতাসহ মোট প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পান। নির্বাচনি এলাকায় চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিতে গিয়ে অনেক জনপ্রতিনিধিকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়। বিশেষ করে ব্যক্তিগত সম্পদ না থাকলে এ বেতনে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে, যা অনৈতিকভাবে অর্থ উপার্জন ও দুর্নীতির ঝুঁকি বাড়াতে পারে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সুবিধার্থে সচিবদের মতো প্রতিটি সংসদ সদস্যের জন্যও সরকারিভাবে একটি নিরাপদ গাড়ি বরাদ্দ দেওয়া যেতে পারে। মেয়াদ শেষে গাড়িটি সরকারি পরিবহন পুলে ফেরত দিতে হবে। 

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে এমপিদের করমুক্ত গাড়ি আমদানি ও প্লট বরাদ্দের সুবিধা বাতিল হয়েছে।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে নুর বলেন, সেখানে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্মানজনক বেতনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন। একই সঙ্গে জনসেবার মানোন্নয়নে আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসীদের হয়রানি কমাতে সরকার শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করবে বলেও জানান তিনি। এ কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবায় প্রবাসীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা