× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম

ঢাকার বেবিচক সদর দপ্তরে বৃহস্পতিবার পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনকেএএসসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

ঢাকার বেবিচক সদর দপ্তরে বৃহস্পতিবার পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনকেএএসসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিটকে সামনে রেখে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

একইসঙ্গে ভিআইপি-সিআইপিসহ সবার জন্য একই নিরাপত্তা প্রটোকল নিশ্চিত এবং বিমানবন্দর এলাকায় অবৈধ ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ঢাকার বেবিচক সদর দপ্তরে বৃহস্পতিবার পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনকেএএসসি) প্রথম সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

সহসভাপতি ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। 

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, খুব শিগগিরই আইকাওর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে। এই অডিটের ফলাফলের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই অডিটে যেসব বিষয়ে পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলোতে পূর্ণ প্রস্তুতি ও মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে হবে। প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নত করতেও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও কার্যকর করতে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়ানো, জাতীয় নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, আইকাওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয় সভায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা