× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকটে কিছুটা স্বস্তির আশা

দীপক দেব

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৮:২৭ পিএম

গ্যাস সরবরাহ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা। ছবিটি ৩০ জুলাই দক্ষিণ যাত্রাবাড়ীর সিপিএনজি ফিলিং স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

গ্যাস সরবরাহ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা। ছবিটি ৩০ জুলাই দক্ষিণ যাত্রাবাড়ীর সিপিএনজি ফিলিং স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

কয়েক দিন ধরে চলা গ্যাস সংকটে কিছুটা স্বস্তি ফিরতে পারে। কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার ফলে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বুধবার রাত থেকে আংশিকভাবে চালু হওয়ার কথা জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

তাদের দাবি, রাত ২টার মধ্যে একটি বয়লার চালু হবে। তবে টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও কয়েকদিন সময় প্রয়াজন হবে। আগামী সপ্তাহে পূর্ণ উদ্যোমে চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। 

মহেশখালীর উপকূলে মার্কিন কম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটিতে অগ্নিকাণ্ড হয়। গত ২১ জুলাই কারিগরি সমস্যা শুরুর পর থেকেই সারা দেশে গ্যাসের সরবরাহ কমে যায়। আগে থেকে চাহিদা ও সরাবরাহের মধ্যে ঘাটতি থাকিায় এই সংকট তীব্র আকার ধারণ করে। ফলে শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন, বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ কমে গেছে মারাত্মকভাবে।

গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি বেড়েছে লোডশেডিং। গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না।

পেট্রোবাংলা সূত্র বলছে, এক্সিলারেটের টার্মিনালে দুটি বয়লার আছে। প্রতিটির সক্ষমতা ৩০ কোটি ঘনফুট করে। আগুনে একটি ক্ষতিগ্রস্ত হলেও অন্যটি অক্ষত ছিল, কিন্তু বৈদ্যুতিক তারসহ কিছু যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় মেরামতে সময় লাগছে। ইতোমধ্যে অক্ষত বয়লার থেকে গ্যাস সরবরাহ চালু করতে টার্মিনাল তৈরি করা হয়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা বলেন, মেরামতের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বুধবার রাতের মধ্যে টার্মিনালটি আংশিক চালু করা হচ্ছে। টার্মিনালটি চালু হওয়ার পর প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। 

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আজই (বুধবার) এলএনজি টার্মিনালটি চালু করার কথা রয়েছে। শুরুতে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও কয়েক দিনের মধ্যে এটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।’

জ্বলানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্যাসের চাহিদা তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ ছিল দুই হাজার ৬০০ মিলিয়ন ঘটফুট। সেই হিসাবে আগে থেকেই এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি নিয়ে চলতে হয়েছে। একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহ নেমে গেছে দৈনিক দুই হাজার ১৫০ মিলিয়ন ঘনফুটে। মূলত এই কারণে দেশের শিল্প থেকে শুরু করে সিএনজি স্টেশন, আবাসিকসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট চলছে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সেখানেও উৎপাদন কমে গেছে।

স্বাভাবিক সময়ে আমদানি করা এলএনজি থেকে দৈনিক ৯৫০ থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এতে দেশজুড়ে তীব্র গ্যাসসংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে সামিট গ্রুপ পরিচালিত দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয়টি আংশিক চালু হওয়ার পর সেটা ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে। এতে করে গ্যাস সংকটের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন বলেন, ‘আমাদের এফএসআরইউ যেটা আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমাদের দেশি ও বিদেশি প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছে। এটা হয়তবা আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। প্রায় ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘটফুট) গ্যাস আমরা কম পাচ্ছি। সেটা হয়ত আংশিকভাবে। এখানে দুইটা বয়লার ছিল। তার মধ্যে একটা বয়লার হয়তবা চালু হয়ে যাবে আজকে থেকেই। রাত্রে থেকে। বাকি অংশ পরবর্তীতে হবে। এতে অর্ধেক আসবে। ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি হয়ত আসতে পারে।’ 

সরকারের নানা উদ্যোগ

এদিকে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ সংকট মোকাবেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদি উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। কূপ খননের মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর বাইরে এলএনজি সরবরাহে মহেশখালীর কুতুবজোমে ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাব জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া স্থলভাবে আরও একটি টার্মিনাল নির্মানের পরিকল্পনা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকেও গ্যাস আমদানীর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি চলমান ঘাটতি মেটাতে ও সরবরাহ ঠিক রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে আগামী ১৩ বছর এলএনজি আমদানির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, যেসব পদক্ষেপ নিয়ে সরকার সামনে অগ্রসর হচ্ছে তা সময় সাপেক্ষ। এগুলো কার্যকর হতে কমপক্ষে দুই থেকে আট বা দশ বছর সময় প্রয়োজন হবে। তাই চলমান এই সমস্যার এখনই সমাধাণ হচ্ছে না। সাধারণ মানুষকে পুরোপুরি স্বস্তি দিতে হলে এখনই দীর্ঘমেয়াদি টেকসই জ্বলানি নীতি প্রণয়ন করে কাজ শুরু করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা