× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথ হারালে জুলাই স্মৃতি জাদুঘরই দিবে নতুন পথের দিশা: ইউনূস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১১:৪২ এএম

ঢাকার শেরেবাংলা নগরে বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মুহম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে

ঢাকার শেরেবাংলা নগরে বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মুহম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে

জুলাই স্মৃতি জাদুঘরকে জাতির আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পথচলার প্রতীক হিসেবে উল্লেখ করে ড. মুহম্মদ ইউনূস বলেছেন, পথ হারিয়ে ফেললে এখানেই ফিরে এসে নতুন পথ খুঁজে নিতে হবে।

ঢাকার শেরেবাংলা নগরে বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ড. ইউনূস বলেন, “এই জাদুঘর থেকেই নতুন যাত্রাপথ রচনা হবে। পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব আমরা। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, তাহলে এখানেই তার ঠিকানা খুঁজে বের করব।”

তিনি বলেন, আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশে অতীতের নানা নিদর্শন সংরক্ষণের জন্য জাদুঘর থাকলেও জুলাই স্মৃতি জাদুঘরের বৈশিষ্ট্য ভিন্ন।

ড. ইউনূসের ভাষায়, “এটি শুধু অতীতের সংগ্রহশালা নয়। এখানে একেবারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিদর্শন তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, এমন জাদুঘর বিশ্বের অন্য কোথাও আছে কি না, তা তার জানা নেই। তবে বাংলাদেশের জন্য এটি একটি অনন্য সুযোগ, কারণ ইতিহাস সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই তার দলিল, স্মারক ও নিদর্শন সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা